খেলা

কাল শিরোপা উৎসবে মাতবে আবাহনী?

ক্রীড়া প্রতিবেদক :‘ আগামীকাল ২৫ এপ্রিলই কি লিগ বিজয় উৎসবে মেতে উঠতে পারবে আবাহনী? বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেই কি নিশ্চিত হবে আকাশি-হলুদদের চ্যাম্পিয়নশীপ?

একটু গোলমেলে ঠেকছে তাই না? তা ঠেকারই কথা। পয়েন্ট টেবিলে ৩ নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডান, শেখ জামাল আর শাইনপুকুরের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে সুপার লিগ শুরু করেছে আবাহনী।

প্রথম লিগ শেষে নাজমুল হোসেন শান্তর দলের পয়েন্ট ছিল ১১ খেলায় ২২। সুপার লিগের প্রথম খেলায় প্রাইম ব্যাংককে হারানোয় আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ১২ খেলায় ২৪। আর সমান ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে সুপার লিগ শুরু করা শাইনপুকুর, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে ২২ এপ্রিল মোহামেডানের কাছে ৫ উইকেটে হেরে আরও পিছিয়ে পড়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি।

ওদিকে মোহামেডান একা নয়, সুপার লিগের প্রথম খেলায় জয় পেয়েছে শাইনপুকুরও। তরুণ লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের চৌকশ নৈপুণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩ রানে হারিয়ে ১২ খেলায় সমান ১৮ পয়েন্ট পয়েন্ট টেবিলে মোহামেডানের সাথে যৌথভাবে দ্বিতীয় এখন শাইনপুকুর।

আগামীকাল ২৫ এপ্রিল যথারীতি প্রিমিয়ার সুপার লিগে ৩ ম্যাচ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শীর্ষে থাকা আবাহনী খেলবে ৬ নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাথে। আর শেরে বাংলায় মোহামেডান মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর মোকাবিলা করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

হিসেব একটাই, আবাহনীর সঙ্গে যদি শাইনপুকুর আর মোহামেডান নিজ নিজ খেলায় জিতে যায়, তাহলে আবাহনীকে আরও এক ম্যাচ অপেক্ষায় থাকতে হবে। তখন ২৮ এপ্রিল সুপার লিগের তিন নম্বর ম্যাচটিও জিততে হবে আকাশি-হলুদদের।

আর বৃহস্পতিবার আবাহনী যদি ফতুল্লায় গাজী গ্রুপকে হারিয়ে দেয় আর মোহামেডান ও শাইনপুকুর হেরে যায়, তাহলে কালই লিগ বিজয় উৎসবে মেতে উঠতে পারবেন শান্ত-লিটন-তাসকিন-শরিফুলরা।

তখন আবাহনীর সঙ্গে মোহামেডান আর শাইনপুকুরের পয়েন্ট পার্থক্য হবে ৮। তাতে করে আবাহনী যদি শেষ ৩ খেলায়ও হারে, তারপরও নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও শাইনপুকুরের চেয়ে ২ পয়েন্ট বেশি থাকবে।

তার মানে বৃহস্পতিবার আবাহনী সমর্থকরা নিজ দলের জয়ের বিপরীতে মোহামেডান ও শাইনপুকুরের পরাজয় চাইবেন। আর অবাহনীর পাশাপাশি মোহামেডান ও শাইনপুকুর জিতে গেলে আরও এক ম্যাচ অপেক্ষায় থাকতে হবে ধানমন্ডির দলটিকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা