জাতীয়

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এ সময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।’

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা