ছবি-সংগৃহীত
জাতীয়

সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একই সঙ্গে দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল-২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য হলেও দেশের উন্নয়নের ব্যাপারে কখনোই মতের ভিন্নতা থাকতে পারে না।

পেছনে নয়, আমাদের সামনে এগিয়ে চলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতে হবেই। এমন কিছু করা উচিত হবে না, যার ফলে দেশ ও জনগণ আবারও পিছিয়ে পড়ে।

তিনি বলেন, আমাদের ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে আমাদের এগোতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর আমাদের জন্য এক অনন্য দিন। এদিন এসেছিলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। বারে বারে ফিরে আসুক এই শুভ দিনটি।

রাষ্ট্রপতি আরও বলেন, ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি, প্রচুর খেলাধুলা করেছি। তোমাদের হাতের মুঠোয় এখন ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট; আর আমাদের হাতের নাগালে ছিল খেলার মাঠ, সাঁতার কাটার জন্য পুকুর, খাল-বিল, নদী-নালা আরও কত কী! খেলার মাঠ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা