ছবি-সংগৃহীত
জাতীয়

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবসে উপলক্ষ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ৫০০ পর্যটক নিয়ে বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ জানান, কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এর অংশ হিসেবে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চের পর এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৬ মাস পর আজ ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, নাফ নদীর নাব্যতা সংকট ও একাধিক বালুচর জেগে ওঠায় ২০২২ সালে পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, এ বছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমের প্রথম দিনেই প্রায় ৭০ শতাংশ টিকেট বিক্রি হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা