ছবি-সংগৃহীত
জাতীয়

শান্তি চুক্তির একটা বড় বিষয় হলো বেসামরিকীকরণ: মেনন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শান্তি চুক্তির একটা বড় বিষয় হলো বেসামরিকীকরণ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, শান্তি চুক্তির একটা বড় বিষয় হলো বেসামরিকীকরণ। কিন্তু অস্থিতিশীলতার কথা বলে সেখানে আরও সামরিকীকরণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে বিষয়টি নিয়ে আসা উচিত।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ ইতিমধ্যে সংখ্যালঘু আইন তাদের ইশতেহারে যুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন সরকার যদি আইন করেও না পারে, তাহলে অর্ডিন্যান্স জারি করার মাধ্যমেও এটা করতে পারে।

রাশেদ খান মেনন বলেন, বর্তমানে সমতলের আদিবাসীরা নিদারুণ অবস্থা পার করছে। উত্তরাঞ্চলে তাদের উচ্ছেদ অভিযান চলছে। এটাকে একটা ভুলে যাওয়া অধ্যায় হিসেবে দেখা হলে তা সমীচীন নয়।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চল দেশের এক দশমাংশ ধারণ করে। কিন্তু সেখানে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। সুতরাং দেশের মানুষের অধিকার রক্ষার জন্যই উচিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। এই চুক্তি বাস্তবায়নে প্রথম বাধা আসে বিএনপির আমলে।

চুক্তিবিরোধী শক্তি আগের চাইতে আরও সক্রিয় হয়েছে, ফলে পুরো পরিস্থিতি এক জটিল রূপ ধারণে করেছে। যার সমাধান জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা