জাতীয়

পুলিশ কমিশন গঠন ও র‍্যাব বিলুপ্তি চায় বিএনপি

আমার বাঙলা ডেস্ক

পুলিশ কমিশন গঠন ও দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বাহিনী সংস্কার সম্পর্কে বিএনপির প্রস্তাব ও সুপারিশমালা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহির ও সাবেক ডিআইজি সাঈদ হাসান খান উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পুলিশ বাহিনীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে গণশত্রুতে পরিণত হওয়া এ বাহিনী রাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর অপরিহার্যতার কারণে একে বাদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে এ বাহিনীকে জনবান্ধব করার জন্য পুলিশ বাহিনীতে সংস্কার জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধান সুপারিশ হলো পুলিশ কমিশন গঠন করা। এ কমিশন ওয়াচ ডগ হিসেবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কমিশনের প্রধান হবেন এবং সদস্য সংখ্যা হবেন ৮জন। এতে সরকারি ও বিরোধী দল থেকে সংসদ সদস্য থাকবেন।

স্থানীয় পর্যায়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি নাগরিক কমিটি থাকবে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অনেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদেরকে এরইমধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির এই কমিটি র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক পুলিশ অফিসার সেনানিবাসে আশ্রয় নিয়ে পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তারা কীভাবে গেলেন একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাদের পালিয়ে যাওয়ার পেছনে সেনাবাহিনীর কর্মকর্তারা জড়িত থাকতে পারে। তবে এই মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা