ছবি: সংগৃহীত
জাতীয়
বৈষম্যবিরোধী আন্দোলন

নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। এই সময়ের মধ্যে আন্দোলনে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহিদদের নামের তালিকা www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd ওয়েব পেজ দু’টিতে প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু উল্লিখিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমন ব্যক্তির নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণকসহ তার পরিবারের সদস্য বা আত্মীয়কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠানো যাবে। তবে ই-মেইল আবেদন [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা