ছবি: সংগৃহীত
জাতীয়
ফার্মেসি শিল্পে অসামান্য অবদান

সিউলে এফএপিএ কংগ্রেসে ‘ইশিদেট’ পুরস্কার পেলেন নাসের শাহরিয়ার জাহেদী

আমার বাঙলা ডেস্ক

৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন অব এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন (এফএপিএ)’র ৩০ তম কংগ্রেস। কংগ্রেসে শিল্প ফার্মেসির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ইশিদেট’ পুরস্কারে ভূষিত হয়েছেন মোঃ নাসের শাহরিয়ার জাহেদী।

ফার্মাসিউটিক্যাল মার্কেটিং উদ্ধৃতিতে বলা হয়, ‘জনাব জাহেদী এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন।’ কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এফএপিএ’র সভাপতি ড. ইয়োলান্ডা রোবেলস মি. জাহেদীকে এই পুরস্কার প্রদান করেন।

এসময় কোরিয়া সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী, কোরিয়ার এফডিএর ডিজি এবং চব্বিশটি এশীয় দেশের দুই হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাহেদীর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল। উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘এই স্বীকৃতি জাহেদীর ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতি কঠোর পরিশ্রম এবং উৎসর্গের একটি প্রমাণ এবং এটি এই শিল্পের অন্যদের শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করার অনুপ্রেরণা হিসেবে কাজ করব’।

এছাড়া, এ বছর এফএপিএ’র ৩০ তম কংগ্রেসের সঙ্গে তার ৬০ তম বার্ষিকীও উদ্‌যাপন করছে। যা এশিয়ার ফার্মাসিউটিক্যাল খাতের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এই উপলক্ষ্যে আমরা মোঃ নাসের শাহরিয়ার জাহেদীর এই সামান্য অর্জনের জন্য গর্বিত।

ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা