জাতীয়

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য ও বাংলাদেশের আরো উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এই প্রচেষ্টার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

গতকাল (বুধবার ১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলা তাঁর নির্বাচনী এলাকা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত এবং বিশ্বে গৌরবময় মর্যাদার দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলকে সহযোগিতা করার আহবান জানান আইনমন্ত্রী আনিসুল হক।

পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকের নিজ এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন এবং আমরা যে যেখান থেকেই আসি না কেন, শিকড়কে ভুলে যাওয়া উচিত না।

কসবা-আখাউড়ার মানুষের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়া বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা বলতে গেলে কসবা-আখাউড়ার কথা বাদ দেয়া সম্ভব নয়। আমাদেরকে সেটা চিন্তা করতে হবে এবং আমরা কসবা-আখাউড়াকে সারা বাংলাদেশে পরিচিত করতে পারি। সে বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।

আইন ও বিচার বিভাগের সচিব এবং সমিতির সভাপতি মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার প্রমুখ বক্তৃতা করেন।

এবি/ও

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা