সংগৃহিত
জাতীয়

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে এপারে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির পাশাপাশি কমপক্ষে ২০-৩০টি মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়দের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরে নাকপুরা এলাকা এবং পূর্বে ধনখালী, হাসুরাতা, নাইক্ষ্যংদিয়া, গর্জনদিয়া ও সংক্ষদাবিল এলাকায় চলমান সংঘাতই এসব বিস্ফোরণের কারণ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, রোববার (১৭ মার্চ) রাত থেকে সোমবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এ ইউনিয়নের হ্নীলা চৌধুরীপাড়া এলাকা থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আতঙ্ক দেখা দিয়ে নাফ নদীতে যারা মাছ ধরতে যায় তাদের সতর্ক করা হয়েছে।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, শাহপরীরদ্বীপ এলাকার ওপারে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। নাফ নদীতে যারা মাছ ধরছিলেন তারা প্রাণ ভয়ে পালিয়ে আসেন। জেলেদের আতংক কাটছে না। তারা বেশ কয়েকদিন সীমান্ত শান্ত ছিল।

এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লে. কর্নেল মহিউদ্দীন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধা...

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

পাবনার ঈশ্বরদীতে মানিক ওরফে সুমন (নাম জানা গেছে) নামে এক ব্যক্তি গণপিটুনিতে ন...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরস...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা