সংগৃহিত
জাতীয়
 ২৩ নাবিক জিম্মি

জলদস্যুদের কবলে বাংলাদেশের জাহাজ

নিজস্ব প্রতিবেদক: ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজের ২৩ জন নাবিককে জিম্মি করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার তথ্য জানতে পারে জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, এমভি আবদুল্লাহ নামের জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। জাহাজটি ভারত মহাসাগর অতিক্রম করার সময় জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ২৩ জন নাবিক আছেন। তারা সবাই নিরাপদ আছে বলে তারা জানতে পেরেছেন।

এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা