সংগৃহিত
জাতীয়

পেঁয়াজের দাম বৃদ্ধিতে নজরদারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রি পরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রি পরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে। আজ তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। গতকাল দাম বৃদ্ধির যে ট্রেন্ড ছিল, আজ তো সে ট্রেন্ড নেই।

মন্ত্রি পরিষদ সচিব বলেন, সরকারের নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে টিম কাজ করছে।

মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা এসেছে কিনা- এমন প্রশ্নে সচিব বলেন, ওই সিদ্ধান্ত তো কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার।

যখন একটি সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ কোনো আলোচনা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা