ছবি: আমার বাঙলা
সারাদেশ

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরাইয়া ইসলাম ওরফে ডায়না (২৬) নামে পেশাদার এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুরাইয়া ইসলাম কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার বাসিন্দা মোঃ ইমনের স্ত্রী এবং মাসুদ রানার মেয়ে।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী সুরাইয়া ইসলাম ওরফে ডায়নাকে (২৬) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার সুরাইয়া ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা