ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ খুলতে ইরানের কঠোর শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর সম্প্রতি সরকারের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রথম শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চলটি থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে হবে। পাশাপাশি চলমান সংঘাতে ইরানের যে আর্থিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান। বিভিন্ন দেশে আটকে রাখা বা জব্দ করা ইরানি সম্পদ অবিলম্বে মুক্ত করার শর্তও দেওয়া হয়েছে।

মোহাম্মদ বাগের জোলঘাদর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এগুলো ইরানের সর্বস্তরের জনগণের দাবি, যা গত ১৬০ দিন ধরে তারা জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এই কৌশলগত সমুদ্রপথ উন্মুক্ত করা হবে না।’

এর আগে শনিবার (৮ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে তেহরান। তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের ইতিবাচক পদক্ষেপের ওপর।

বিশেষ করে জুনে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘনের দায় যুক্তরাষ্ট্রকে স্বীকার করতে হবে এবং এ বিষয়ে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে বলেও জানান আরাগচি।

এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির নাব্যতা ও বাণিজ্যিক নিরাপত্তা পুনঃস্থাপনের লক্ষ্যে ইরানের সঙ্গে তাদের আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ পরিবেশে এগিয়েছে।

অন্যদিকে শুক্রবার (৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে জানায়, ওমানের প্রস্তাবিত সম্ভাব্য খসড়া চুক্তিতে সম্মতি জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। চূড়ান্ত নীতিগত অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার ঢাকার যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ কেনাকাটার প্রয়োজ...

হরমুজ খুলতে ইরানের কঠোর শর্ত

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের কাছে একাধ...

আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম...

এইচপির ক্রিকেটারদের মাহমুদউল্লাহর বিশেষ পরামর্শ

প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা