ছবি-সংগৃহীত
জাতীয়

আজ শুভ জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক: আজ সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী)। এ দিন দেশের সনাতন ধর্মের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করবেন দিনটি।

হিন্দুপুরান অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ।

সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে ভগবান এভাবেই যুগে যুগে মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষ্যে সরকারি ছুটি।

এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। এ দিন বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

হিন্দু সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। এ কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার সকাল ৯ টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেল ৩ টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা।

জন্মাষ্টমীর মিছিল অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম।

২ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এটি উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। আজ বিকেল ৪ টা ৩০ মিনিটে স্বামীবাগ আশ্রমে আলোচনা সভা ও গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের আয়োজন করেছে ইসকন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন।

ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা