জাতীয়

হাম-ডেঙ্গুর উপসর্গে বিভ্রান্তি, বাড়ছে জটিলতা

নিজস্ব প্রতিবেদক

হাম ও ডেঙ্গুর উপসর্গে কাছাকাছি হাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন অভিভাবকরা বাড়ছে জটিলতা। চিকিৎসকদের পরামর্শ, তিন দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে ।
জ্বর, শরীরে , ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা হাম। কিন্তু একই সময়ে দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এ অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন তারা।

শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায়ই একই। কারও জ্বর থেকে র‌্যাশ আবার কারও তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া।

চিকিৎসকরা বলছেন, দুটিই ভাইরাসবাহিত রোগ হওয়ায় উপসর্গও কাছাকাছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র‌্যাশের ধরণ, চোখের সংক্রমণসহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। তাই তিন দিনের বেশি তীব্র জ্বর হলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।

চিকিৎসকরা আরও জানান, জ্বর নিয়ে আসা প্রতি দশটি শিশুর অন্তত দুজনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান কামরুল বলেন, ‘জ্বর বেশি হলে, অর্থাৎ, তাপমাত্রা ১০৩ বা ১০৪ ডিগ্রিতে উঠলে সেটা স্বাভাবিক জ্বর না। তখন অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে।'

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

এখনই হচ্ছে না পে-স্কেলের গেজেট

চলতি জুলাই মাসে প্রকাশ হচ্ছে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হ...

ঝালকাঠিতে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত, আহত ৫

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড...

হাম-ডেঙ্গুর উপসর্গে বিভ্রান্তি, বাড়ছে জটিলতা

হাম ও ডেঙ্গুর উপসর্গে কাছাকাছি হাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন অভিভাবকরা বাড়ছে জটিলতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা