আন্তর্জাতিক

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তাদের জন্য জায়গা করে দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে।

এদিকে খামেনির দাফন প্রক্রিয়ায় যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শ্রদ্ধা জানানোর সময় তারা আবেগাপ্লুত হয়ে অঝোরে কেঁদেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার তেহরানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সময় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কান্নায় ভেঙে পড়েন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

জয়পুরহাটে ভারতে পাচারকালে ২ কোটি ২৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

শুক্রবার (৩ জুলাই) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়ার মাঠ এলাকায় গোপ...

আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, চুরি...

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

কুড়িগ্রামে চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ, আটক কয়েকজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই মোবাইল...

জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

পুষ্টিবিদদের মতে, এই ৪ মাছ রাখুন খাদ্যতালিকায়

চর্বিযুক্ত মাছ খেলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে—এ কথা কমবেশি অনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা