বিনোদন

জমকালো আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কেউ ছিলেন না।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘা...

ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাব...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

সৌদির পাঠ্যবইয়ে মহানবীর সঙ্গে ইহুদিদের সম্পর্ক

সৌদি আরবের পাঠ্যবইয়ে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। শ...

থানার সামনে যুবকের গুলিবর্ষণ, গাড়িতে তরুণী

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেট...

ঢাকায় ২০০ ইভি বাস, নারীদের জন্য ১০০

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা