সারাদেশ

ভাঙন ঠেকাতে জরুরি জিওব্যাগ চান এলাকাবাসী

বরিশাল, প্রতিনিধি

জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কারপেটিং সড়ক ও জনবসতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে অস্থায়ী জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।


আবেদনে উল্লেখ করা হয়, ১নং রমজানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রমজানকাঠি রাস্তার মাথা লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা অত্যন্ত প্রয়োজন। তা না হলে নদীভাঙনের ফলে নতুন নির্মিত কারপেটিং সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, ওই সড়কটি ক্ষতিগ্রস্ত হলে অন্তত তিনটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হবে এবং মহাসড়কের সঙ্গে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এছাড়া আবেদনপত্রের অনুলিপি বরিশাল পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বরিশাল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন-এর কাছেও প্রদান করা হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা