সারাদেশ

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

লামা (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। ‎বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্হানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রায় (৯ কোটি টাকা ব্যায়ে) নব-নির্মিত উপজেলা পরিষদের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্হান করেন। এরপর রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

‎এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।বেলা ১২ ঘটিকার সময় সীমান্তবর্তী দূর্গম পৌয়ামুহুরী এলাকার দরিপাড়া সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনজুর আলমের সভাপতিত্বে কুরুকপাতা ইউনিয়নে মহামারি ” হাম রোগে ” আক্রান্ত পরিবার কে অনুদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং দূগর্ম এলাকায় জনসেবায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সরকারি সেবাকে আরও দ্রুত,স্বচ্ছ,কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রতি ৪ হাজার টাকা ২০ জন কে অনুদান দেওয়া হয়েছে। এরপর দূগর্ম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ১৮৩ জন নগত অর্থ বিতরণ কর হয়। এরপরে জনপ্রতি ৩০ কেজি করে ৩৪৩ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

‎এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা,কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রোসহ বান্দরবান জেলা- উপজেলার অংঙ্গ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ প্রমূখ।
আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা