সারাদেশ

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

বরিশাল,প্রতিনিধি

:
ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রীরা। একসময় প্রতিদিন একাধিক ফ্লাইট চলাচল করলেও বর্তমানে সপ্তাহে মাত্র তিন দিন একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।


বরিশাল বিমানবন্দর সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর আগে এ রুটে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের মোট ৮টি পর্যন্ত ফ্লাইট চলাচল করত। পরে ধাপে ধাপে সব বেসরকারি ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধু বাংলাদেশ বিমান সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার—ফ্লাইট পরিচালনা করছে।


নিয়মিত যাত্রী মোস্তাফিজুর রহমান ফারুক বলেন, বুধবার জরুরি কাজে ঢাকা যাওয়ার প্রয়োজন হলেও সেদিন কোনো ফ্লাইট না থাকায় বৃহস্পতিবার যেতে হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি হয়েছে। তিনি বলেন, “কাজের প্রয়োজনে প্রায়ই ঢাকা যেতে হয়। আকাশপথে কম সময়ে পৌঁছানো সম্ভব হলেও ফ্লাইট না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ বৃহস্পতিবারের ফ্লাইটটি ছিল পরিপূর্ণ যাত্রীতে ভরা। তারপরও কেন ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে না, তা বোধগম্য নয়।”


ব্যবসায়ী আহসান উদ্দিন জালাল বলেন, “ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার মতো পর্যাপ্ত যাত্রী রয়েছে। তাই যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিদিন ফ্লাইট চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।”


নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, প্রতিদিন ফ্লাইট না থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর মতে, বর্তমান যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাত্রীও আরও বৃদ্ধি পাবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা