সারাদেশ

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর, প্রতিনিধি

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. বদরুদ্দিনের সভাপতিত্বে এবং দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।

এ সময় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ আহমাদ শাহেদ, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এলডিপির জেলা সভাপতি মো. কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালনের পাশাপাশি জনগণের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া প্রত্যাশা করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা