আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে ট্রাকে বাসের ধাক্কায় আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বাস-ট্রাকের ধাক্কায় সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস

ট্রেলারের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে ঘটনাটি ঘটে, যখন বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। যানটি প্রথমে একটি ট্রেলারের (একটি বড় ট্রাক) সঙ্গে ধাক্কা খায় এবং তারপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত যাত্রীদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

এদিকে, দমকল কর্মীরা আগুন নেভানো এবং লোকজনকে উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, পুলিশ সন্দেহ করছে যে বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বাসের উচ্চ গতিকেও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, দমকল কর্মীরা আগুন নেভানো এবং লোকজনকে উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, পুলিশ সন্দেহ করছে যে বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

স্বচ্ছলতার আশায় গিয়ে প্রতারণার ফাঁদে, কম্বোডিয়া থেকে প্রতারণার আরও ১০৯ জন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ জন দেশে ফিরেছে...

ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে অবৈধ সন্তানের অভিযোগ আনা ফয়জল

২০২৫ সাল থেকেই চর্চার শিরোনামে ছিলেন ফয়জল খান। বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে যদি...

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান মঙ্গলবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা