সারাদেশ

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

জে,এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনা শ্রম ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে লেবুতলা ইউনিয়নের ধরা বান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মুরশিদ মিয়াকে ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃংখল আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮(সংশোধিত ২০২৩) অনুযায়ী এক মাসের বিনাশ্রম ও কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাদ্দাম হোসেন সঙ্গীও ফোর্স সহ অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, মাদক সেবন ও মাদক সংক্রান্ত যে কোন অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

মাদক মুক্ত মনোহরদী গড়ে তুলতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা