সারাদেশ

গোমতী বেড়িবাঁধের ৩ কোটি টাকার সোলার লাইট উধাও

নিজস্ব প্রতিবেদক

সরকারি অর্থে নির্মিত তিন কোটি টাকার সোলার আলোকায়ন প্রকল্পের বড় একটি অংশ এখন কার্যত লুট হয়ে গেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে ধাপে ধাপে চুরি হয়েছে প্রায় দুই শতাধিক সোলার সড়কবাতি। এতে অন্ধকারে ডুবে গেছে সীমান্তমুখী গুরুত্বপূর্ণ এই সড়ক, বেড়েছে ছিনতাই ও অপরাধের আশঙ্কা।

দীর্ঘদিন ধরে একের পর এক লাইট উধাও হলেও তা ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের অধিকাংশ লাইট পোস্টে বাতি নেই। টিক্কারচর গোমতী সেতুর ওপরও একই চিত্র। অনেক পোস্টের মাথায় শুধু সোলার প্যানেল ঝুলছে, আর বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কোথাও কোথাও পুরো খুঁটিই উপড়ে ফেলা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে একাধিক উন্নয়ন প্রকল্পের আওতায় পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ সড়কে পাঁচ শতাধিক সোলার লাইট স্থাপন করা হয়। প্রতিটি লাইট স্থাপনে ব্যয় হয় প্রায় ৫৮ হাজার টাকা। সে হিসেবে প্রকল্পের মোট ব্যয় প্রায় তিন কোটি টাকা। বর্তমানে প্রায় দুই শতাধিক লাইট চুরি হওয়ায় সরকারি অন্তত সোয়া কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা