সারাদেশ

বন্দরের ২৬ নং ওয়ার্ডে পচা ডোবা থেকে নিখোঁজ রিকশা চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর উপজেলার ২৬ নং ওয়ার্ড এলাকার একটি পচা ডোবা থেকে গত ৫ দিন ধরে নিখোঁজ থাকা মাসুম রানা (৩৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ জুলাই ২০২৬, শনিবার স্থানীয় এলাকাবাসী ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিখোঁজ সংবাদ থেকে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখ রাত এগারোটা থেকে মাসুদ রানা (পিতা: বাচ্চু মিয়া) সম্পূর্ণ নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে আজ সকালে ২৬ নং ওয়ার্ডের একটি কচুরিপানা ও আবর্জনায় ভরা পচা ডোবার মধ্যে তাঁর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা— তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয় এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত মাসুদ রানা পেশায় রিকশা চালক হলেও এর আড়ালে তিনি এলাকায় ইয়াবা (বাবা) বিক্রির সাথে জড়িত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

কে কত ভোট পেলেন শিল্পী সমিতির নির্বাচনে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বা...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ

গ্রামীণ দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্ত...

মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাইল মেকানিকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা