সারাদেশ

রেলের রূপান্তরে নতুন পরিকল্পনা, কী থাকছে তাতে?

নিজস্ব প্রতিবেদক

টিকিট কেটেও ট্রেনের ভেতরে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়া কিংবা এসি কোচে বসে থাকা যাত্রীর মাথার ওপর অন্য কারো দাঁড়িয়ে থাকার যে চেনা অস্বস্তি, তা থেকে এবার মুক্তি পেতে পারেন রেলের যাত্রীরা।

নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি ট্রেনের দীর্ঘদিনের ‘ইঞ্জিন ও কোচ সংকট’ দূর করতে বড় ধরনের রূপান্তরের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীসেবার মান বাড়াতে এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধিতে সরকার এবার একটি বড় ও সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমান সরকারের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়নের ধারাবাহিকতায় রেলওয়েকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থায় রূপান্তরের কথা জানান তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে রেলওয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো লোকোমোটিভ ও ক্যারেজের ঘাটতি। এ কারণে নতুন নতুন রেললাইন নির্মাণ হলেও পর্যাপ্ত ইঞ্জিন আর কোচের অভাবে অনেক ক্ষেত্রে আমরা যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না।’ এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতা ও ক্রয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলে তিনি জানান।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা