সারাদেশ

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো:


বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ্যে নতুন করে ইজারা (টেন্ডার) আহ্বানের উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রিজটির নির্মাণ ব্যয় বহু বছর আগেই উঠে এসেছে। তাই নতুন করে টোল আদায়ের উদ্যোগ জনস্বার্থবিরোধী। তাঁরা অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে ব্রিজটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব এবং বাঁশখালী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মারেফুল হক চৌধুরী (মারুফ)। তিনি বলেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ব্রিজের টোল প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এ অবস্থায় নতুন করে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান জনবান্ধব সিদ্ধান্ত নয়। তিনি জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে দরপত্র প্রক্রিয়া বাতিল করে ব্রিজটিকে টোলমুক্ত ঘোষণার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাঁশখালী, আনোয়ারা ও পেকুয়ার লাখো মানুষ ব্রিজের টোল দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ভাষ্য, মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে টোল আদায়ের উদ্যোগ জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল করে ব্রিজটিকে টোলমুক্ত ঘোষণা না করা হলে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হাসান মুহাম্মদ জুনায়েদ রাছেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. কাউসার, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সমাজকর্মী নেজাম উদ্দিন, কালামুল হক চৌধুরী, কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা কাইসার হামিদ, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি সোহেল, ওয়াহিদুল আলম সুমন, জিসান, নেজাম উদ্দিনসহ স্থানীয় ছাত্র-জনতা, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকেরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা