সংগৃহীত
জাতীয়

তাজরিন ট্র্যাজেডির ১১ বছর

নিজস্ব প্রতিবেদক: সাভারে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক পুড়ে মারা যাওয়ার ১১তম বার্ষিকী আজ।

২০১২ সালের ২৪ নভেম্বর এই অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হন। সেদিনের এ ঘটনায় নিহতদের পরিবার আজও শোকাভিভূত। আহতদের অনেকেই এখন মানবেতর দিন পার করছেন। আহত হন শতাধিক শ্রমিক।

তখন থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি ও হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের প্রধান ফটকের সামনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নিহতদের স্বজন উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্জলন শেষে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, সাভার- আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা