সংগৃহীত
জাতীয়

সাবের হোসেনের বাসায় পিটার হাসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উলটো পাশে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।

এর আগে ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

এ ছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা