জাতীয়

মালয়েশিয়ায় বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি ও তাদের কর্মসংস্থান চুক্তির লঙ্ঘনের কারণে এক দশমিক ৫৪ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পাচ্ছেন তারা।

কুয়ালালামপুরের শ্রম অফিস মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডি নামক প্রতিষ্ঠানকে বাংলাদেশি শ্রমিকদের অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি নিয়ে শ্রমিকরা অভিবাসী অধিকার গোষ্ঠী তেনাগানিতার মাধ্যমে অভিযোগ করেছিলেন।

এক বিবৃতিতে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, এটি অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে একটি বড় জয়।

বিবৃতিতে বলা হয়, এটি একটি দীর্ঘ পথ ছিল। অবশেষে আমরা শ্রম অফিস থেকে একটি সিদ্ধান্ত ও আদেশ পেয়েছি। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না।

ফ্রি মালয়েশিয় টুডের এক প্রতিবেদনে জানা গেছে, ভুক্তভোগী কর্মীরা মালয়েশিয়ায় আসার ২৫ হাজার করে রিঙ্গিত দিয়েছিল। কিন্তু, দেশটিতে পৌঁছানোর পর তাদের কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি। বরং, তাদেরকে কুয়ালালামপুরের পুডু এলাকায় একটি জনাকীর্ণ হোস্টেলে রাখা হয়েছিল এবং মাসখানেক ধরে তারা বেতনহীন ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা