জাতীয়

রাস্তা থেকে পুরোনো বাস-ট্রাক সরাতে ফের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ জুলাই থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান আর রাস্তায় চালানো যাবে না। সড়কে চলাচলকারী বাস-ট্রাকের জীবনকাল নির্ধারণ করে গত বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ প্রজ্ঞাপন জারি করেছে। তবে এমন নির্দেশনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এ ধরনের প্রজ্ঞাপন ও আদেশ জারি করা হয়। কিন্তু পরিবহন মালিকদের চাপে তা কার্যকর করা যায়নি।

বায়ুদূষণ কমাতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়, ছয় মাস পর মেয়াদোত্তীর্ণ যানবাহনের নিবন্ধন বাতিল করে ধ্বংস করতে হবে। সেই সময়সীমা গত এপ্রিলে শেষ হয়। এরও প্রায় দুই মাস পর গতকাল বিআরটিএ প্রজ্ঞাপন দিল। এর আগ গত বছরের ৬ অক্টোবর সড়ক থেকে পুরোনো গাড়ি প্রত্যাহার করতে বিআরটিএকে চিঠি দিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও বারবার ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে আদালতকেও আদেশ দিতে হয়েছে। কাজের কাজ কিছু হয়নি।

২০১০ সালে রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো বাস এবং ২৫ বছরের বেশি পুরোনো পণ্যবাহী পরিবহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর আরও কয়েক দফা একই ঘোষণা দেওয়া হয়। ২০১৫ সালে একবার নির্বাহী আদেশ জারি করা হয়। ২০২৩ সালের মে মাসে পুরোনো যান সরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। তা বাস্তবায়িত হয়নি। পরিবহন মালিকদের চাপে সেই বছরের আগস্টে প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়। একই বছরের জুনে পুরোনো গাড়ি দুর্ঘটনা ও পরিবেশ দূষণের কারণ উল্লেখ করে এগুলো ধ্বংস করতে (স্ক্র্যাপ) খসড়া নীতিমালা করে সড়ক পরিবহন বিভাগ।

গত বছরের এপ্রিলে পরিবহন মালিক সমিতিকে পুরোনো বাস প্রত্যাহারের বিষয়ে পরিকল্পনা নিতে চিঠি দিয়েছিল বিআরটিএ। তাও সফল হয়নি।

বিআরটিএ বলছে, সারাদেশে নিবন্ধিত বাস-মিনিবাসের সংখ্যা ৭৬ হাজার ২৮১। এর মধ্যে ২৮ হাজার ৭৬১টি বাস-মিনিবাসের বয়স ২০ বছরের বেশি। নিবন্ধিত ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরির সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ১৭৪। এর মধ্যে ২৫ বছরের চেয়ে বেশি পুরোনো এ ধরনের যানবাহনের সংখ্যা ৪৬ হাজার ৪৮১।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল...

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়ে...

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষেত্রে কৌশলগত গুরুত্...

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গে...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা