ছবি-সংগৃহীত
জাতীয়

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক: আজ শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমী। এ দিন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ অক্টোবর) রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর বিভিন্ন স্থান এবং সারা দেশে পূজামণ্ডপগুলোতে এ পূজা অনুষ্ঠিত হবে।

দুর্গার কুমারী রূপের নাম ‘উমা’। হিন্দু শাস্ত্র মতে, কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎ মাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। এ পূজার মাধ্যমে নারী পবিত্র ও মাতৃভাবাপন্ন হয়ে ওঠে এবং প্রত্যেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে।

সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা এবং পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। এ পূজার অন্তর্নিহিত শিক্ষা হলো নারীর সম্মান, মানুষের সম্মান ও সৃষ্টিকর্তার আরাধনা।

আজ রাজধানীসহ সারা দেশে পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ছিল মহাসপ্তমী। এ দিন দেবীর ভক্তরা দিনভর পূজামণ্ডপগুলোতে আনন্দে মেতে থাকে।

মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬ টা ১০ মিনিটে এবং সকাল ৯ টা থেকে শুরু হয় ‘কুমারী পূজা’। পূজার ৪ দিনের মধ্যে মহাষ্টমীর অঞ্জলি ও কুমারী পূজা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এ দিন কুমারী রূপে দুর্গার আরাধনা করবেন পুণ্যার্থীরা।

মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা ১৬ টি উপকরণ দিয়ে শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই ৫ উপকরণে দেওয়া হয় কুমারী পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্প মালা। এ পূজা শেষে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা।

উল্লেখ্য, ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পূজার মাধ্যমে এর প্রচলন করেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এ পূজা চলে আসছে। এ পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।

পূজার নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে। শাস্ত্র অনুযায়ী, সাধারণত ১-১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

আজ কুমারী পূজা ছাড়াও মহাষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে বেলা ১ থেকে দিনভর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া মন্দির ও মণ্ডপগুলোতেও পূজা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা