ছবি-সংগৃহীত
জাতীয়
বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে অবস্থিত ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরাইলি ইহুদিদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর হাতিরপুলের সোনারগাঁও রোডে সংগঠনটির নেতৃবৃন্দের উদ্যোগে সাধারণ মুসুল্লিদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যা চালানো দখলদার ইহুদিদের ষড়যন্ত্র এবং হামলার বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতিও আহবান জানানো হয়।

এসময় নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ মুসুল্লিরা দখলদার ইসরাইলি ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই ১ হাজার ৬৬১ জন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস হামলা চালানোর পরই ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, তাদের সেনারা গাজায় যে হারে হামলা চালাচ্ছে, এমন তীব্র হামলা গত কয়েক দশকে দেখা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা