রাজনীতি

শহীদরা যেন ন্যায় বিচার পান, সেই ব্যবস্থা করবো: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, আমরা সে ব্যবস্থা করবো। ’

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে।’

শহীদ পরিবার এবং গুম-খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দলে ঐকমত্য থাকবে বলে আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, যারাই ক্ষমতায় আসুক, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম, খুনের ঘটনার বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। বিচার না হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের অভিভাবকরা।

এ সময় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা