রাজনীতি

এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজটা শুরু করা যায়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজটা শুরু করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করা যায়নি । গত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখন পর্যন্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি। প্রাথমিকভাবে যেটা হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তাঁরা দায়িত্ব নিয়েছেন।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরাই দায়িত্ব দিয়েছি, তাঁরা যেন অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। সে লক্ষ্যে তাঁরা এগিয়ে যাচ্ছেন। আমরা তাঁদের সমর্থন দিয়েছি। গোটা দেশের মানুষ তাঁদের সমর্থন দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ৭ নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটা পরিচিতি, স্বাতন্ত্র্য এবং সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছিল।’

ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ১৯৭১ সালে জাতি স্বাধীনতাযুদ্ধ করেছিল পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে স্বকীয় মর্যাদায় একটি স্বাধীন ভূখণ্ড নির্মাণ করার জন্য। স্বাধীনতার পরে মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে। মানুষ যে আশা করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ নির্মিত হবে, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেটা সম্ভব হয়নি। এই অল্প সময়রে মধ্যে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন মানুষের স্বপ্নগুলো চুরমার করে দেয়। তারা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এ কারণেই ৭ নভেম্বর এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেদিন একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে তরুণেরা সঠিক ইতিহাস পাননি। তাঁরা বিকৃত ইতিহাস পেয়েছেন। বিএনপি এবার ৭ নভেম্বর ব্যাপকভাবে উদ্‌যাপন করবে। জাতির সামনে ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরবে। এ লক্ষ্যে তারা সারা দেশে ১০ দিনের কর্মসূচি নিয়েছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা