সংগৃহীত ছবি
রাজনীতি

আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে নামে

নিজস্ব প্রতিবেদক : নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, তারা আন্দোলনে অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে।

তিনি বলেন, মেট্রোরেল নেই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই। তাতে যানজট বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা হয়েছে। এটি সাধারণ ছাত্রছাত্রীর কাজ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখন বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের ওপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার শিকার মেট্রোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা