ফাইল ফটো
রাজনীতি

আইনমন্ত্রীর মানবিকতা-সহানুভূতি নেই

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কোনো ধরনের মানবিকতা ও সহানুভূতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ জুন) দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যখনই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয়, সঙ্গে সঙ্গে আইনমন্ত্রী বলে দেন এটা হবে না। অনেকেই বলেন, আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ। তার মধ্যে কোনো করুণা, সহানুভূতি ও মানবিকতা নেই।

ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে।

রিজভী বলেন, এ দেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিয়ে যায়, তাহলে তাদের করার কিছু থাকবে না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন, তিনি বের হলেন হুইল চেয়ারে। আজ তিনি একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় ভুগছেন। এর অন্য কোনো কারণ নেই। এর নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ ইস্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, পুলিশের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি। দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত। পাচারকারী, ভূমিদস্যু, দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে এই সরকার। অন্যায়-অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিবৃতি দিয়ে হুমকি দিচ্ছে পুলিশ।

তিনি আরও বলেন, সত্যের প্রতিধ্বনি হলে পুলিশের গায়ে লাগে। চাকরির নামে দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করছেন পুলিশের কর্মকর্তারা। প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে যে, ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে চান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা