সংগৃহিত
রাজনীতি

অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে

নিজস্ব প্রতিবেদক: খুব অল্প সময়ের মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে স্বাধীনতা উদযাপন কমিটি গঠন করা হয়, সেই কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে, বিএনপি ক্ষমতায় থাকতো। বিএনপির ওপর যেই পরিমাণ নিপীড়ন হয়েছে, তা আর কোনো দলের ওপর হয়নি।

তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতাসীনরা কথা বলার রাজনীতি করে। জনগণ ভোটকেন্দ্র গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকতো না।

হাফিজ বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা চিন্তাই করে নাই, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক-বাহক।

তিনি আরও বলেন, জেড ফোর্স ও সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের অবদান জনগণের মধ্যে জানানোর উদ্দেশ্যে এ মাসে বিএনপির নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা