সংগৃহিত
রাজনীতি

ভোটকেন্দ্রে না গেলে হাশরের দিন বিচার হবে

নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন কেন্দ্রে না গেলে হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে বিচার হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা প্রতীক সমর্থনে আয়েজিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, সিরাজপুরের চেয়ারম্যান আমাকে বলেছেন যারা ভোট কেন্দ্রে যাবেন না তাদের ভাতার কার্ড বাতিল করা হবে, আমি যেন কিছু না বলি। তবে আমি বলবো যারা ভোটকেন্দ্রে যাবেন না হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে তাদের বিচার হবে।

তিনি বলেন, মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন। এখন তিনি জীবিত নেই। তাই এলাকাবাসী হিসেবে ওবায়দুল কাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবেশীর হক আদায় করবেন।

কাদের মির্জা আরও বলেন, আমি জানি কিছু এলাকায় গ্যাস না থাকায় মা-বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের গ্যাসের ফাইল নিয়ে ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বৈশ্বিক কারণে গ্যাসের সংকট। এ সমস্যা দূর হলে প্রথমেই আমাদের এলাকায় গ্যাস সংযোগ দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন প্রমুখ।

ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের চির প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। বিএনপি নির্বাচন না করায় এ আসনে এবার ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তরুণ ব্যারিস্টার তানভীর আহমেদসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা