সংগৃহীত
রাজনীতি

অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: সপ্তম দফায় টানা আটচল্লিশ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীর হাতিরঝিলে মিছিল করেছে বিএনপি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রাজধানীর হাতিরঝিলে বিক্ষোভ মিছিল করেছে।

এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিল কে একতরফা দাবী করে তা বাতিলের পক্ষে শ্লোগান দেয়। মিছিলকারীরা একতরফা নির্বাচনের আয়োজনকে প্রহসন ও গণতন্ত্রকে হত্যার নীল নকশা বলে অভিহিত করে।

আজ দুপুর ২টা ত্রিশ মিনিটের সময় মিছিলটি হাতিরঝিল থেকে শুরু হয়ে মগবাজার রেলগেট এসে শেষ হয়।

বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, যুবদলের কেন্দ্রীয় সহ সম্পাদক মাহমুদ হাসান বাপ্পি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু জাফর, সজিবুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা