ছবি: সংগৃহীত
রাজনীতি

২০ বছর পর বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেলস পার্ক মাঠে এটি তারেক রহমানের প্রথম সরাসরি জনসভা। এর আগে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই হিসেবে প্রায় ২৫ বছর পর আবারও বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভাকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও, প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মঙ্গলবার বিকেল থেকেই বরিশাল নগরীতে ভিড় জমাতে শুরু করেন নেতা-কর্মীরা। বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের আগমনে শহরের আবাসিক হোটেলগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে। অনেকেই আত্মীয়স্বজনের বাড়ি কিংবা স্থানীয় নেতা-কর্মীদের বাসায় অবস্থান করছেন, কেউ কেউ আবার রাত কাটিয়েছেন জনসভাস্থলেই।

জনসভাকে ঘিরে বরিশাল নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে। সকালে জনসভাস্থল ও মঞ্চ এলাকা পরিদর্শন করেন তারেক রহমানের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়ে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা