ছবি: আমার বাঙলা
রাজনীতি

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

কুষ্টিয়া প্রতিনিধি

হেযবুত তওহীদ কেন্দ্রীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, মানবসৃষ্ট মতবাদ বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং এতে বিভেদ ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মিরপুর উপজেলার নয়মাইল এলাকায় আয়োজিত আলোচনা ও গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো পশ্চাৎপদ ধারণা নয়, এটি একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল ব্যবস্থা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হবে সমাজের দর্পণ। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, তবে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে। গুজব পরিহার ও সত্য যাচাই হবে গণমাধ্যমের প্রধান দায়িত্ব।

সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দৈনিক দেশেরপত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদ কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, জেলা আমির মো. আক্কাস আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে উন্মুক্ত আলোচনায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থা নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা