রাজনীতি

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

নিজস্ব প্রতিবেদক

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না। বরং তারা যা করছে এটি সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সারজিস বলেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে যা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকাল বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন তার বক্তব্যে কিছু মানুষকে উলঙ্গ করে মারার কথা বললেন, কিছু কটুক্তি এবং একদম নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা পাটওয়ারীর বক্তব্যের চেয়ে অনেক ধাপ নিচের বক্তব্য।

এনসিপির এই নেতা বলেন, আমরা যদি কারোর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি তাহলে তার চেয়ে ভালো করতে হবে। যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক। এজন্য আমাদের যা করার সর্বোচ্চ চেষ্টা করবো।

ইসরাক হোসেন বলেছেন রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও করা হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একবারেই আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কিছুই দেখিনি। আমরা আশা করছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যেমন ইশরাক হোসেনকে দেখেছিলাম আমরা সেই ইশরাক হোসেনকে দেখতে চাই। এই ধরণের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়।

এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের দেয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোন ঘাটতি নেই বলেও জানান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা