রাজনীতি

৭ বছর পর মা-ছেলের ঈদ, দেশবাসীকে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রায় সাত বছর পর লন্ডনে মায়ের সঙ্গে ঈদ উদ্‌যাপন করলেন তারেক রহমান।

স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই শুভেচ্ছাবার্তা জানান। ২৪ এর গণ-অভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে প্রথম ঈদ উদ্‌যাপনের এই প্রাক্কালে তিনি জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন তার শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের প্রতি ঈদ মোবারক। গত ১৭ বছর ধরে নির্যাতিত বাংলাদেশের মানুষ একটি স্বাধীন, গণতান্ত্রিক দেশে ঈদ উদ্‌যাপনের জন্য প্রার্থনা করেছে। ২০২৪ সালে সেই বাংলাদেশ পেয়েছি। এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে, দুই হাজারেরও বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছে। প্রায় দুই দশক পর প্রথমবারের মতো আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ঈদ উদ্‌যাপন করছি।’

তিনি শহীদ পরিবার, আহত মুক্তিকামী যোদ্ধা এবং সব সংগ্রামী নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই পবিত্র ঈদের দিনে আমাদের প্রথম কর্তব্য হলো সেই সব বীর সন্তানদের স্মরণ করা, যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আমি দেশবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা ঈদের আনন্দ সেই সব শহীদ পরিবারের সঙ্গে ভাগ করে নেই।’

একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘এই ঈদে আমাদের শপথ হোক‘আমরা আর কখনোই স্বৈরাচারের জিঞ্জির পরিধান করব না। আমাদের শিশুদের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’ তিনি বিশেষভাবে এতিম শিশু, দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাজনৈতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ঈদের এই পবিত্র সময়ে আমাদের সব রাজনৈতিক বিভেদ ভুলে যেতে হবে। বাংলাদেশ নামক এই মাতৃভূমির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র এখনো সক্রিয় রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন কেউ এই ঈদের সময়কে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।’

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই—ঈদের সময় বিশেষ সতর্কতা বজায় রাখবেন, যেন কেউ জনজীবন ও সম্পদের ক্ষতি করতে না পারে। এই স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও সম্মিলিত আনন্দের। আল্লাহ তাআলা আমাদের এই নেয়ামত দান করুন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা