সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার এক হাজার ৩০০ জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ মার্চ) তাদের ছুটিতে পাঠানো হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরো দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে।

ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরো ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দেওয়ার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিস বলেছেন, প্রায় এক হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক এবং সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। যার ফলে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই মিডিয়া সম্প্রচারক প্রতিষ্ঠান পঙ্গু হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এমন একটি সংস্থাকে ধ্বংস করে দিতে চলেছে যা কর্তৃত্ববাদী দেশগুলোতে নির্ভরযোগ্য সংবাদের একটি ভালো উৎস হিসেবে কাজ করে।

রবিবার (১৬ মার্চ) ভয়েস অব আমেরিকার সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো জানান, তাকে কোম্পানির সব সিস্টেম এবং অ্যাকাউন্ট থেকে লক আউট করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) তাদের আরো দুই সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এ ছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হয়।

এদিকে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে রাশিয়ান সরকার এটিকে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া এবং রাশিয়া-অধিকৃত ইউক্রেনের পাঠকদের সতর্ক করে দিয়েছে, এর বিষয়বস্তু লাইক বা শেয়ার করার জন্য তাদের ‘জরিমানা বা কারাদণ্ড’ হতে পারে।

শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশে ইউএসএজিএম এবং আরো ছয়টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রম আইন অনুসারে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেয়া হয়। বলা হয়, আমলাতন্ত্র সঙ্কুচিত করতে এটি করা প্রয়োজন।

ভয়েস অব আমেরিকা ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। সংবাদমাধ্যমটি এখন সপ্তাহে ৩৬ কোটি মানুষের কাছে পৌঁছায় বলেও প্রতিবেদনে বলা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা