আন্তর্জাতিক

তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত ৬৬

আমার বাঙলা ডেস্ক

তুরস্কের বোলু পর্বতমালার একটি স্কি রিসোর্টে আগুন লেগে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। মাঝরাতে আগুন লাগার পর হোটেলের অতিথিরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু রয়টার্সকে জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তিনি আরো বলেন, কাঠের তৈরি রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা