সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেন দ্বিতীয় আফগানিস্তান হবে না

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দীর্ঘ বিলম্বের পর কিয়েভের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের ৬১ বিলিয়ন ডলার অনুমোদনে এটাই প্রমাণ হয় যে, ইউক্রেন ‘দ্বিতীয় আফগানিস্তান’ হবে না। রোববার তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা ইউক্রেনকে নতুন আর্থিক সহায়তা দিতে দীর্ঘদিন ধরে অস্বীকৃতি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত শনিবার প্রতিনিধি পরিষদ ইউক্রেনের জন্য সামরিক ও অর্থনৈতিক সহায়তার সর্বশেষ বিশাল প্যাকেজ অনুমোদন করে। .

জেলেনস্কি রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেছেন, ‘এই সাহায্য ইউক্রেনকে শক্তিশালী করবে এবং ক্রেমলিনকে একটি শক্তিশালী বার্তা পাঠাবে যে এটি দ্বিতীয় আফগানিস্তান হবে না।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে থাকবে, ইউক্রেনীয়দের রক্ষা করবে এবং... তারা বিশ্বে গণতন্ত্র রক্ষা করবে।’

২০০১ সালে জঙ্গি দমনের নামে আফগানিস্তানে নিজের ঘাঁটি গড়ে তোলে যুক্তরাষ্ট্র। এই অজুহাত দেখিয়ে দীর্ঘ ২০ বছর আফগানিস্তান দখল করে রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় চলে আসে তালেবান। এর আগেই দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা