আন্তর্জাতিক

‘সময় পেলে কলকাতায় আসুন, অনেক কথা হবে’

আর্ন্তজাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে এক সাক্ষাত অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এ আমন্ত্রণ জানান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নৈশভোজে যোগ দেন। এই নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এই নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে বাসে করে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।

অন্যদিকে ভারত মণ্ডপের নৈশভোজে পৌঁছাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরকে দেখে হাসিমুখে সৌজন্য বিনিময় করেন।

আর তখনই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময় পেলে একবার কলকাতায় আসুন। অনেক কথা হবে।’

জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শেখ হাসিনা বলেন, ‘আপনিও একবার ঢাকায় আসুন। খুব ভালো লাগবে।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা