সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাড়িতে ঢুকে গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজন হত্যা করেছে বন্দুকধারী এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রোমিও ন্যান্স এবং সে এখনও পলাতক রয়েছেন। ন্য়ান্সের ছবি ও তার গাড়ির ছবি প্রকাশ করেছে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ইলিনয়ের জোলিয়েট পুলিশ বিভাগ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

জোলিয়েট পুলিশ বিভাগ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট একর রোডের একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ ও আরেকটি বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই সব হত্যাকাণ্ডের জন্য ন্যান্সই দায়ী বলে মনে করছে জোলিয়েট পুলিশ বিভাগ। সোমবার দিনভর তার খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে তারা।

পুলিশ জানিয়েছে, কেউ তাকে দেখলে যেন সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়। পুলিশ জানিয়েছে, ন্যান্সের বয়স ২৩ বছর।

কী কারণে সন্দেহভাজন এতোগুলো মানুষকে মেরেছে তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ। তবে নিহতরা সবাই ন্যান্সের পূর্বপরিচিত ছিল বলে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের দেয়া হিসাব হলো, জানুয়ারির প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে শতাধিক মানুষ মারা গেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা